নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মুখ্যমন্ত্রীর মঞ্চে চলে যাওয়া দুই যুবতী রাবেয়া ও আরেমা, এই ঘটনায় পাশে দাঁড়ালো না যুবতীদের গ্রাম করনদিঘীর ছাগলকাটির বাসিন্দারা। এভাবে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়াটা অন্যায় হয়েছে। পাশাপাশি এত পুলিশ ও এত নিরাপত্তা বলয় ভেদ করে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার ঘটনাকে পুলিশের বিরুদ্ধে ব্যার্থতার অভিযোগ তুলেছেন। যদিও রাবেয়া ও আরেমার পরিবার দুই বোনের পাশেই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বৃহস্পতিবার হেমতাবাদে মুখ্যমন্ত্রীর সরকারি সভায় সমস্ত রকম নিরাপত্তা বলয় ভেদ করে বাবার খুনের বিচার চাইতে মঞ্চে উঠে মমতা বন্দোপাধ্যায়ের কাছে চলে গিয়েছিলেন করনদিঘী থানার ছাগলকাটি গ্রামের বাসিন্দা যুবতী রাবেয়া খাতুন। তার অপর এক বোন আমেরা খাতুনও চেষ্টা করেছিলেন মঞ্চে ওঠার কিন্তু তাকে ধরে ফেলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। তাদের দুই বোনকেই রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে।
এদিকে আজই করনদিঘীর ছাগলকাটি গ্রামে গিয়ে দেখা গেল গ্রামের বাসিন্দারাও রাবেয়া ও আরেমার এই কাজে সন্তুষ্ট নন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/XCjr6oQrjTo